মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

একটি গোষ্ঠী ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মাদ তাজুল ইসলাম বলেছেন, ধর্মান্ধ যারা মন্দিরে কুরআন শরীফ রাখে তারাই আবার মন্দির ভাঙে। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ধর্মান্ধদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মকে অপব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। এরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়।

তিনি আরও বলেন, বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হচ্ছে ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০। শর্ট টার্ম অথবা লং টার্ম যে প্রকল্পই নেওয়া হোক না কেন সেগুলো অবশ্যই টেকসই ও প্রডাক্টিভ হতে হবে এবং টাইমলাইন অনুযায়ী শেষ করতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ