spot_img
spot_img

প্রথমবারের মতো টেলিভিশনের সামনে এলেন মোল্লা ওমরের ছেলে মাওলানা ইয়াকুব

প্রথবারের মতো টেলিভিশনের মাধ্যমে জনসম্মুখে এসেছেন তালেবানের আমীরুল মুমিমীন বা প্রধান মোল্লা মুহাম্মাদ ওমরের ছেলে ও বর্তমান আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব।

বুধবার (২৭ অক্টোবর) টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে তাকে দেখা যায়।

আফগানিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম তোলু নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ীর হাসপাতাল ও ক্লিনিকে বিনিয়োগ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেন আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। সেই অনুষ্ঠানই টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

কাবুলের সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে মোল্লা ইয়াকুব বলেন, এখানে কিছু অর্থ বিনিয়োগ করুন। ব্যবসায়ী ভাইয়েরা হাসপাতাল, ক্লিনিক নির্মাণে এগিয়ে আসুন। চিকিৎসকরাও এই ক্ষেত্রে বিনিয়োগে এগিয়ে আসুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ