খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ বাংলাদেশ- এর আমীর হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেছেন, তাহাফফুজে আকিদায়ে খতমে নবুওয়াত বলতে কেবল কাদিয়ানীদের বিরোধিতা করা নয়। যারাই এ আকিদা বিরোধী অপতৎপরতা চালাবে তাদের সম্পর্কে সরলমনা মুসলমানদের সচেতন ও সতর্ক করা। তাদের মোকাবেলা করা। যেহেতু কাদিয়ানী সম্প্রদায় আমাদের দেশে বেশী তৎপর তাই কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র রুখে দেয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
২৬ অক্টোবর (বুধবার) ময়মনসিংহ খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে অনুষ্ঠিত তাহাফফুজে খতমে নবুওয়াত শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দীন যাকারিয়া বলেন, আমাদের খুব ভালভাবে বুঝতে হবে, যে ফেতনা সুদুর প্রসারি ষড়যন্ত্র বা নীল নকশার আলোকে তৈরী হয় তা সহজেই বিলুপ্ত হয় না। যারা তাদের সৃষ্টি করেছে তারাই ওদের টিকিয়ে রাখে। এধরনের একটি ফেতনা হল কাদিয়ানী সম্প্রদায়।
তিনি বলেন, কোনো একটা ফেতনার মোকাবেলা করতে হলে সে ফেতনা সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। তাদের সম্পর্কে পুরোপুরি জানতে হবে। তাদের উৎপত্তি, লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপন্থা ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে। অথচ আমাদের অনেকেরই তা জানা নেই। আমরা আলোচনা শুরু করলে মূল বিষয়বস্তু বাদ দিয়ে প্রাসঙ্গিক আলোচনায় লিপ্ত হয়ে পড়ি। অথচ আমাদের উচিত ছিল, মূল বিষয়গুলো ভালোভাবে সাধারণ মুসলমানদের বুঝিয়ে দেওয়া। দলিল প্রমাণের মাধ্যমে আকিদায় খতমে নবুওয়াত কী ও কেন এবং এর প্রয়োজনীয়তা ভালোভাবে তাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা।











