দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মুফতি খলিল আহমাদ কাসেমী ও হেফাজতের মহসচিব আল্লামা সাজিদুর রহমানকে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি করা হয়েছে। এ নিয়ে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হলেন তিনজন। আরেক সিনিয়র সহ সভাপতি হলেন মাওলানা জুনাঈদ আল হাবীব।
আজ (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (২৪ অক্টোবর) মঙ্গলবার বাদ যোহর আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতির কার্যালয় কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় সংগঠনের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সকল জেলা ও উপজেলা কমিটি গঠন ও পূর্ণগঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমাদেরকে ঈমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। এজন্য আমরা দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ এলাকার মসজিদে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানিয়াত (কাদিয়ানিদের ভ্রান্তি উন্মোচনের) ওপর আলোচনা করার উদ্যোগ গ্রহণ করুন।
সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন করার উদ্যোগ নিয়েছি। এই সম্মেলনের আগেই আমরা ঢাকার সকল জোন কমিটি, ঢাকা মহানগর কমিটি এবং দেশের সকল জেলা, উপজেলা ও মহানগর এর কমিটি পুনর্গঠনের কাজ শেষ করবো। ইনশাআল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠেনর সহ সভাপতি ড. আহমাদ আবদুল কাদের, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শওকত হোসেন সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান সাঈদ, সহকারী মহাসচিব এনামুল হক মুসা, মাওলানা শিব্বির আহমাদ কাসেমী, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মঈনুল ইসলাম, মুফতী মুরশিদ বিন নূর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আল আমীন, মুফতী মাহমুদুর রহমান, মুফতী আকরাম হোসাইন, মুফতী সুলতান মাহমুদ প্রমুখ।











