spot_img

বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একসময়ে তলাবিহীন ঝুড়ি বলে উপহাসের কঠোর জবাব দিয়ে এখন সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেছে। বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের আস্থার কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ