spot_img

আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন, গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।

শনিবার (২৭ নভেম্বর) সকালে ডা. মিলন দিবস উপলক্ষে তার প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ