spot_img
spot_img

জাপানের সাদাসিধে রাষ্ট্রদূত দুষ্টুলোকের ভুল তথ্যে কথা বলেছেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপানের সাদাসিধে রাষ্ট্রদূত দুষ্টুলোকের ভুল তথ্যে নির্বাচন নিয়ে কথা বলেছেন। তবে এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন না (নট ভেরি ওরিড)।

রবিবার (২৭ নভেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ওকে (ইতো নাওকি) কোনো দুষ্টু লোক ভুল তথ্য দিয়েছে। তিনি সাধাসিধে মানুষ, বাংলাদেশের ভালো বন্ধু। তাকে বলা হয়েছে পুলিশ এসে ভোট দিয়েছে। সেই কথা সে বলে ফেলেছে। তিনি ভালো মানুষ। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই।

এর আগে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতি নাওকি রাজধানীতে ‘মিট দ্যা অ্যাম্বসেডর’ অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ