গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ বিরতির মেয়াদ আরো বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার (২৬ নভেম্বর) এক এক্স বার্তায় এ বিষয়টি জানান তিনি।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো আগামীকাল লড়াই বন্ধ রাখা। যাতে আরো জিম্মি বেরিয়ে আসতে পারে এবং গাজ্জায় যেন আরো বেশি মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।”
আজ সোমবার ৪ দিনের যুদ্ধবিরতি মেয়াদ শেষ হতে যাচ্ছে। সেই সঙ্গে বাইডেনের মন্তব্যটি এমন একটি সময়ে এসেছে ঠিক যখন, ইসরাইল ও হামাস উভয়েই যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর জন্য প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছে।
প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা ও যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণেই যুদ্ধবিরতি চুক্তিতে এক প্রকার বাধ্য হয়েই স্বাক্ষর করেছে দখলদার ইসরাইল বলে দাবি করেছেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ।
সংগঠনটির মহাসচিব জিয়াদ নাখালাহ এক টেলিভিশন বার্তায় বলেন, “যদি যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়-ক্ষতি না হতো, তাহলে যুদ্ধবিরতি চুক্তি ও বন্দী বিনিময় করতে রাজি হতো না দখলদার ইসরাইল।”
সূত্র: আল জাজিরা











