spot_img

তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকার চায় সমমনা ইসলামী ৪ দল

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী না মেনে সরকার যেভাবে একতরফা নির্বাচনের দিকে আগাচ্ছে তা দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরো তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছে সমমনা ৪টি ইসলামী দল।

আজ (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দলনিরপেক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী না মেনে সরকার যেভাবে একতরফা ও সাজানো নির্বাচনের দিকে আগাচ্ছে তা দেশের সংকটকে আরো তীব্র করবে। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হবে। তাই সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে জাতীয় স্বার্থে চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি উত্তরণে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবী পূনর্ব্যক্ত করা হচ্ছে।

পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্মমহাসচিব মাওলানা মোজাম্মেল হক তালুকদার, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ