spot_img
spot_img

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুকরে শনাক্ত হয়েছেন সাতজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৭৩ জনে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ছয় শতাংশ। আর শনাক্তদের মধ্যে একজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ