spot_img
spot_img

অধ্যাপক একেএম মাহবুব আলমের মা এর ইন্তকালে খেলাফত মজলিসের শোক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলমের মা সকিনাে বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল (২৬ ডিসেম্বর) ১২ টায় বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডস্থ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ কলেন।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে যান। আজ বাদ আসর বরিশাল নিউ সার্কুলার রোড মসজিদে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্তানে তাকে দাফন করা হবে।

এদিকে তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় মরহুমা সকিনা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ