নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৫৭২ পিস ইয়াবা, ৬০৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু করা হয়েছে।











