spot_img
spot_img

করোনামুক্ত হলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জিএম কাদেরের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকালে জাতীয় সংসদের আরটিপিসিআরে নমুনা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। আজ শুক্রবার তার ফল নেগেটিভ আসে।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গত ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআরে করোনা পরীক্ষার নমুনা দেন জিএম কাদের। পরে পরীক্ষায় তার ফল পজিটিভ আসে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ