spot_img
spot_img

পটিয়া হরিণখাইন তা’লীমুল কোরআন মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মাহবুবুল মান্নান

চট্টগ্রাম জেলার পটিয়া হরিণখাইন তা’লীমুল কোরআন মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭জানুয়ারি) মাদরাসার শিক্ষক ও ইনসাফ প্রতিনিধি মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান এর সঞ্চালনায় ও মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বয়ান করেন মাওলানা আজিজুল হক মাদানি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সিরাজুল হক, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল্লাহ মুহাম্মদ আমিন, মাওলানা কারী জুবাইর, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ডারউইন তত্ব ও ইসলাম বিরোধী সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক ও পৌত্তলিক বানানোর ষড়যন্ত্র এদেশের তওহিদী জনতা রুখে দিবে। মাদরাসার পাঠ্যপুস্তকে ডারউইনের বিবর্তনবাদ ও হিন্দুত্ববাদ সংযোজন করে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশের কৃষ্টি কালচার বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করে কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে ইসলামপ্রিয় তাওহিদী জনতা এ জঘন্য সিদ্ধান্ত কিছুতেই মেনে নিবে না।

অনুষ্ঠানে ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় ও হেফজ সমাপ্তকারি ৫জন ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ