spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক বৃদ্ধা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা নওগাঁ জেলার বাসিন্দা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ