ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কাছে থাকা তুরস্ক-নির্মিত ড্রোন দিয়ে রাশিয়ান বাহিনীর ওপর সফল হামলা চালানো হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার (২৭ ফেব্রুয়ারি) একটি ড্রোনের সাহায্যে বিধ্বস্ত সামরিক যানের ফুটেজ প্রকাশ করেছে। তারা জানায় একটি রুশ বাক ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে হামলার ছবি এটি।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিয় বলেন, রাজধানী কিয়েভ থেকে ৬২ মাইল দূরে মালিন শহরের কাছে এই হামলাটি হয়।
প্রসঙ্গত, ইউক্রেন সরকার গত বছর তুরস্কের কাছ থেকে বেরাকতার টিবি২ ড্রোন কিনছে।











