spot_img
spot_img

আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ

চট্টগ্রামের দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও মুহাম্মদ আহসান উল্লাহ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল আমিন সংস্থার শুরা কমিটির সদস্য দারুল উলুম হাটহাজারীর সহ-পরিচালক মুফতি জসিমুদ্দীন, দারুল উলুম হাটহাজারীর অন্যতম মাওলানা হাফেজ আহমদ দীদার কাসেমী, দারুল উলুম হাটহাজারী ক্বেরাত বিভাগীয় প্রধান ক্বারী মঈনুদ্দিন, মাওলানা হাবিবুল হক, মাওলানা আবু আহমদ, মুফতি মোহাম্মদ, মাওলানা হাফেজ ইসমাইল, মাওলান হাফেজ উসমান প্রমুখ।

বক্তারা আল আমিন সংস্থার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের সুনাম বৃদ্ধিতে সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। তারা আল আমিন সংস্থার অন্যতম বৈশিষ্ট্য- ভ্রাত্বিবোধ, ঐক্য ও সততা এবং সহযোগি মনোভাব অক্ষুন্ন রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

বার্ষিক সাধারণ সভার কমসূচির অংশ হিসেবে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংস্থার সহ- সম্পাদক মাওলনা আনোয়ারুল করিম। সম্পদকীয় রিপোর্টের বিশেষ আলোকপাত ও তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ প্রতিবেদন পেশ করেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ। অর্থ রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আজম। বিনিয়োগ রিপোর্ট পেশ করেন মাওলানা মুফতি নাছির উদ্দীন। অডিট প্রতিবেদন পেশ করেন সংস্থার প্রধান অডিটর ও দারুল উলুম হাটহাজারীর মহা হিসাব রক্ষক মাস্টার রফিক।

বিভাগীয় রিপোর্টের উপর পর্যালোচনা বক্তব্য রাখেন মাওলানা ফজলুল কাদের জাবেদ, মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা উজাইর হামিদী, মুফতি সোলাইমান প্রমুখ।

বক্তাগণ আল আমিন সংস্থার যে কোন কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গিকার করে সকল সদস্যকে সংস্থার কার্যক্রম বাস্তবায়ণে পাশে থাকার আহবান জানান। পরে বিগত বছরের কার্যনির্বাহী পরিষদের বিলুপ্তি ঘোষনা করে শুরা কমিটির নিকট সকল দায়িত্ব অর্পন করেন।

শুরা কমিটির পক্ষ থেকে মুফতি জসিমু্দ্দীন সংস্থার ২০২৩-২০২৪ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন।

সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী মঈনুদ্দীন , সহ সভাপতি মাওলানা হাবিবুল হক বিন খালেদ, সহ সভাপতি মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আজম, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা আনোয়ারুল করিম। অর্থ সম্পাদক মাওলানা মুফতি নাছির উদ্দীন। সহ অর্থ সম্পাদক মাওলানা আজিমুদ্দীন ও মুহাম্মদ আবদুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ উসমান। সহ সাংগঠনিক মাওলানা মাহমুদুল হোসাইন। প্রচার সম্পাদক মাওলানা রবিউল হাসান। সহ প্রচার নুরুল আবচার ও হাফেজ ফয়জুল্লাহ। বানিজ্য সম্পাদক মাওলানা আবুল হাশেম, সমাজ কল্যান মাওলানা উজাইর হামিদী, আইন ও তথ্য মাওলানা মুফতি সোলাইমান, সাহিত্য সম্পাদক মাওলানা হাফেজ রিজুয়ান আরমান, মুহাম্মদ খোরশেদ আলম, কার্যকরি সদস্য মাওলানা আবদুল্লাহ কাসেমী, মাওলানা শহিদুল ইসলাম, ইমরান হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ