spot_img

ইরান-ইসরাইল যুদ্ধ: জেদ্দা এয়ারপোর্টে আটকে আছেন মুশফিক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় ফেরার পথে দুবাই হয়ে দেশে আসার কথা থাকলেও ফ্লাইট মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে গেছে।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিকুর রহিম বলেন, কয়েক দিন আগে তিনি পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। উমরাহ্ব ইবাদত সম্পন্ন করে আজ দুবাই হয়ে বাংলাদেশে ফেরার জন্য সকালে জেদ্দা থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা দেন।

তিনি জানান, কিন্তু আমেরিকা, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

মুশফিকুর রহিম আরও বলেন, কবে এবং কীভাবে তিনি অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারবেন, তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। এ পরিস্থিতিতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ