spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় ২ হাজার ৩২৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জনে।

আজ সোমবার (২৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জনে।

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ