spot_img
spot_img

পটিয়া জিরিতে সাহাবা সৈনিক পরিষদ এর ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন পটিয়া দক্ষিণ জিরি সাহাবা সৈনিক পরিষদ এর পক্ষ থেকে এলাকায় হাদিয়া স্বরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(২৭মার্চ)পটিয়া দক্ষিণ জিরি নূরে মোস্তফা জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাহাবা সৈনিক পরিষদের উপদেষ্টা আইবিবিএল আনোয়ারা ছত্তারহাট শাখা আউটলেটের ইনচার্জ মাওলানা জাকারিয়া আজিজি, মাওলানা ওমর ফারুক জিরবী, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নেজাম উদ্দীন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসান হামিদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগন।

সংগটনের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নেজাম উদ্দীন চৌধুরী বলেন,রমজান মাস ও রোজা বান্দার জন্য আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ। আল্লাহ তাআলা এ মাস ও রোজাকে কেন্দ্র করে বান্দার জন্য কল্যাণ ও অনুগ্রহ লাভের অনেক ক্ষেত্র ও মাধ্যম তৈরি করেছেন। যে সবের মাধ্যমে মানুষ আল্লাহ অনুগ্রহ ও কল্যাণ লাভ করতে পারবে। রোজাদারকে ইফতার করানো এ সব অনুগ্রহের একটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ