spot_img

৩৯ রাজনৈতিক দল বিলুপ্ত করল মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) আরও ৩৯টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করেছে দেশটির জান্তা সরকার।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচনের আগে সময়সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এমনটি করেছে জান্তা সরকার। জান্তা সরকারের এমন সিদ্ধান্তে তাদের ক্ষমতায় থাকার পথ আরও সুগম হয়েছে।

বিলুপ্ত করা মিয়ানমারের রাজনৈতিক দলগুলো গত এক দশকে সংসদের বেশিরভাগ আসন পেয়েছিল। তবে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে।

সাম্প্রতিক সময়ে নির্বাচন দেওয়ার কথা জানিয়ে আসছিল জান্তা সরকার। তবে, এ নিয়ে গড়িমসি করছে ক্ষমতাসীনরা। এবার পার্টিগুলোকে বিলুপ্ত করে বিরোধীদের মুখ বন্ধের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। বিলুপ্ত করার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনৈতিক দলগুলো।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ