তেহরানে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরাইল।
শনিবার (২৮ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০।
শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ জানান, ইরানজুড়ে আমেরিকা ও ইসরাইলের হামলায় ধসে পড়া ভবনগুলোর স্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের লাশ পড়ে থাকতে দেখেন।
সূত্র: আল-জাজিরা










