দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলের অন্তত ৯ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দুটি পৃথক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরাইলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন।
অন্যদিকে, শনিবার রাতে আরেকটি ঘটনায় রকেট হামলায় একজন সেনা গুরুতর এবং আরও ছয়জন মাঝারি মাত্রায় আহত হন।
এই ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে, যখন ইসরাইলি বাহিনী লেবাননের ভেতরে আরো গভীরে অগ্রসর হচ্ছে এবং কিছু এলাকায় প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ধারণা করা হচ্ছে, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তায়্যেবেহ শহরে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরার










