spot_img

ইরান যুদ্ধে যোগ দিল হুথি বিদ্রোহীরা; ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দিয়ে দক্ষিণ ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিশ্চিত করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরাইল লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পরপরই ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ শুরু করে। হামলার সংকেত পাওয়ার পর আইডিএফ সারা দেশে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিলেও প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি নিরাপদ ঘোষণা করে তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়।

এই হামলার ঠিক আগেই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুথি উপদলের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতিতে ঘোষণা করেছিলেন যে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তাঁরা সরাসরি এই যুদ্ধে হস্তক্ষেপ করবেন।

হুথিরা সুনির্দিষ্ট কয়েকটি শর্তে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে, যার মধ্যে রয়েছে, আমেরিক ও ইসরাইলের সঙ্গে অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে যোগ দিলে, ইরানের বিরুদ্ধে প্রতিকূল কর্মকাণ্ডে লোহিত সাগর ব্যবহার করা হলে অথবা ইরানের ওপর হামলার তীব্রতা বৃদ্ধি পেলে। ইয়াহিয়া সারি সাফ জানিয়েছেন যে, তাঁদের ‘আঙুল এখন ট্রিগারে’ রয়েছে এবং ইরান, ফিলিস্তিন, গাজ্জা, ইরাক ও লেবাননের ওপর মার্কিন-ইসরাইলি আগ্রাসনের জবাবে তারা এই পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ