spot_img

ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস

ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ড্রোনের আঘাতে কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।

বিবৃতিতে তিনি বলেন, “শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন অংশে আঘাত হানে ইরানের বেশ কয়েকটি ড্রোন। এতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে আগুন ধরে যাওয়ার পাশাপাশি রাডার সিস্টেম খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, রাডার সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

তবে আগুন দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে এবং ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।

সূত্র : সিনহুয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ