spot_img
spot_img

আঞ্চলিক সংকট ইস্যুতে সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের চলমান আগ্রসনকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরবে বৈঠকে মিলিত হয়েছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা ও কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদির উপকূলীয় শহর জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে চলমান যুদ্ধের কারণে এ গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

রিয়াদ থেকে এএফপি বলেছে, সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জেদ্দায় পৌঁছানোর পর উপসাগরীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি প্রেস এজেন্সি বলেছে, ‘শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন এবং সেসব মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ