spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

এবার ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্স এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রইছ উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে রইছ উদ্দিন দৈনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিনি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আরও অনেক কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে রইছ উদ্দিনকে ‘জনস্বার্থে’ বদলি করার কথা উল্লেখ করা হয়েছে।

বদলিকৃতদের আগামী ৩ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র নেওয়ার কথা বলা হয়েছে। না হলে তারা পরদিন থেকে স্ট্যান্ড রিলিজ বা অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতালের পর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ওসিসহ জেলার মোট ২০ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হলো।

গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১৩ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) একযোগে বদলি করা হয়। এর আগে ১৯ মে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ