spot_img
spot_img

আফগান প্রতিরক্ষামন্ত্রীর ওপর বোমা হামলার ঘটনাটি গুজব

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুবের ওপর বোমা হামলার ঘটনাটি গুজব বলে জানিয়েছেন নাঙ্গারহার প্রদেশের গোয়েন্দা প্রধান ড. বশির।

শুক্রবার (২৭ মে) এক অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাওলানা ইয়াকুবকে হত্যাচেষ্টার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ড. বশির বলেন, নাঙ্গাহার সফর শেষে মাওলানা ইয়াকুব সম্পূর্ণ নিরাপদে কাবুলে পৌঁছেছেন।

অপরদিকে মিডিয়ায় ছড়িয়ে পড়া হত্যাচেষ্টার খবরটি সত্য নয় উল্লেখ করে আফগান মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদের নাঙ্গারহার সফরটি বেশ ফলপ্রসূ ছিলো।

সূত্র: তোলো নিউজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ