spot_img
spot_img

ভারতে স্নাতক শেষবর্ষের ৩ মুসলিম ছাত্রকে ফাইনাল পরীক্ষার আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বহিষ্কার

ভারতে স্নাতক শেষবর্ষের ৩ মুসলিম ছাত্রকে ফাইনাল পরীক্ষার আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, তামিলনাড়ুতে ফাইনাল পরীক্ষার ঠিক একদিন আগে কেরালার তিন মুসলিম ছাত্রকে দেশবিরোধী চিহ্নিত করে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

হোস্টেলের দেয়ালে “ফ্রি প্যালেস্টাইন” লেখার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এমন কঠোর, অন্যায্য ও বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয় রাজ্যের অন্যতম সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট (RGNIYD) কর্তৃপক্ষ।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, তারা গুরুতর অসদাচরণে লিপ্ত ছিলেন। দেশ ও জাতি বিরোধী বক্তব্য লিখে হোস্টেলের সম্পত্তি নষ্ট করেছেন। বহিষ্কৃত ছাত্ররা হলেন আসলাম এস, সাইয়েদ এম এ এবং নাহাল ইবনু আবুল্লাইস।

সূত্রমতে, কর্তৃপক্ষ নিয়ম অনুসরণের পরিবর্তে তাদের হোস্টেল থেকে বহিষ্কার করার পর বহিষ্কারাদেশ জারি করে। কর্মদিবস না হওয়া সত্ত্বেও তাদের দেশ ও জাতি বিরোধী তকমা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ অনুযায়ী, তারা এক বছরের জন্য কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাদের প্রবেশপত্র (হল টিকিট) ব্লক করে দেওয়া হয়েছে।

তবে ছাত্ররা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। একে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

বহিষ্কারের শিকার মুসলিম ছাত্র আসলাম বলেন, হোস্টেলের দেয়ালে কারা ফ্রি প্যালেস্টাইন লিখেছে তা জানা না থাকলেও কর্তৃপক্ষ শুধুমাত্র মুসলিম ছাত্রদেরই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বলেছে। আমাদের স্পষ্টভাবে টার্গেট করা হয়েছে। কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ”

সংবাদমাধ্যমের তথ্যমতে, বহিষ্কৃতদের ৩ জনই সমাজকর্মের স্নাতক শেষবর্ষের ছাত্র। সকলেই কেরালার বাসিন্দা ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ