spot_img
spot_img

যুবলীগ সভাপতির বিরুদ্ধে চুরির মামলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজমের বিরুদ্ধে এসি চুরির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন যু্বলীগের যুগ্ম আহ্বায়ক শরীফ মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলাটি করেন।

এ মামলায় বিচারক আয়েশা বেগম মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।

সোমবার জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় এজাহারনামায় একমাত্র আসামি আলী আজম। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো পাঁচ থেকে ছয়জনকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ