spot_img
spot_img

ইউক্রেনের রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ৮

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতর্স্কের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিনজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ক্রামাতোর্সক শহরে এ হামলা চালনো হয়। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শহরের একটি রেস্তোরাঁ ও শপিং এলাকায় হামলা চালানো হয়। এটি ইউক্রেনীয় বাহিনীদের নিয়ন্ত্রণে থাকলেও এটি রুশ অধিকৃত অঞ্চলের পাশেই। ধ্বংসস্তুপ থেকে যে দুইজনের লাশ বের করা হয়েছে-তাদের একজনের বয়স ১৫ বছর এবং আরেক জনের বয়স ১২ বছর। উদ্ধারকারীরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, এ হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি নিহত ব্যক্তি, আহতদের চিৎকার ও কান্না দেখেছেন।

নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী একজন কিশোরীও আছেন বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, রুশ হামলায় যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে ভবনও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও ড্রোন ফুটেছে ভবনের উল্লেখযোগ্য যে ক্ষতি হয়েছে তা দেখা গেছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ