spot_img

পশ্চিম তীরে হামলা চালিয়ে সাংবাদিক সহ ১৭ ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক আগ্রাসন চালিয়ে একজন সাংবাদিকসহ আরও ১৭ ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইরসাইলের সেনারা।

রোববার (২৮ জুন) স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, কালান্দিয়া শরণার্থী শিবিরে ভোরে হানা চালায় ইসরাইলি বাহিনী। এ সময় তারা গুলি চালালে এক ফিলিস্তিনি তরুণ আহত হন।

হানার সময় শিবিরের ভেতরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় ইসরাইলি বাহিনী। পরে দুজনকে আটক করার আগে কয়েকজন ফিলিস্তিনিকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুসে ইসরাইলি বাহিনীর সামরিক হানায় ১৩ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

নাবলুসের সেবাস্তিয়া শহরের মেয়র মুহাম্মদ আজেম বলেন, রাতভর চালানো হানায় শহরটি থেকে একজন সাংবাদিকসহ দুই ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এ সময় তারা কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় এবং কয়েকটি যানবাহনের ক্ষতি করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেথলেহেমের পূর্বে বেইত সাহুরে হানা চালিয়ে আরও দুই তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং তাদের ও তাদের সম্পদের ওপর দখলদার বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনাবাহিনীর হামলা ক্রমেই বাড়ছে। এসব হামলার লক্ষ্য হলো বাসিন্দাদের বাস্তুচ্যুত করা এবং অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ করা।

সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদারদের আগ্রাসনে ১ হাজার ১৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন। এ ছাড়া প্রায় ২৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৩ হাজার মানুষ।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ