জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, যারা বিদ্যুৎ খাতের উন্নয়ন করছে, তারা সরকারের নিকট ৩০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ দিতে বলা হয়েছে। অথচ এই টাকা দিয়ে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে, নাকি দেশের বাইরে পাচার হবে বলা যাচ্ছে না।










