spot_img
spot_img

মানবতাবিরোধী অপরাধে ৬ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। এসময় তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ বিচারপতি আবু আহমেদ জমাদার ও মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়।

রায় পড়ার আগে তিনি বলেন, কোনো মানবতাবিরোধী অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় বিচার হচ্ছে না। বিচার হচ্ছে ৭১ সালে তারা যেসব অপরাধ করেছেন সে অপরাধের বিবেচনায়। আজকে যাদের দেখছেন বয়স ৮০ বছরের উপরে, তখন তাদের বয়স ছিল ৩০ বছর।

দণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন আমজাদ হোসেন হাওলাদার (৭৫), সহর আলী সরদার (৬৫), মোঃ আতিয়ার রহমান শেখ (৭০), মোঃ মোতাসিন বিল্লাহ (৮০), মোঃ কামাল উদ্দিন গোলদার (৬৬) ও মোঃ নজরুল ইসলাম (৬০)। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ