spot_img

দেশের বাজারে স্বর্ণের দাম ‍আরো বেড়েছে

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। যা শুক্রবার (২৯ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৬ হাজার ৪৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ