spot_img

জামায়াতের কর্মসূচি নিষিদ্ধ করতে আদালতে যাচ্ছে শাহরিয়ার কবির-জাফর ইকবালরা

লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা একটি আবেদনে নতুন করে ৪২ জন পক্ষভুক্ত হতে চেয়েছেন। তারাও চান আপিল বিভাগ জামায়াতের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিক।

৪২ ব্যক্তির পক্ষভুক্ত হতে চেয়ে করা আবেদনের বিষয়টি বৃহস্পতিবার (২৮ জুলাই) নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে রিটকারী মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ তিন ব্যক্তি গত মাসে আপিল বিভাগে একটি আবেদন করেন। ওই আবেদনে তারা আরজি জানান, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ করে যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে জামায়াত যে লিভ টু আপিল করেছে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হোক। একইসঙ্গে জামায়াত যে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কর্মসূচি পালন করছে সেজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হোক।

ওই আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৩১ জুলাই দিন ধার্য রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ওই দিন সামনে রেখে নতুন করে আরও ৪২ জন এতে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন।

এই ৪২ জন হলেন- শ্যামলী নাসরীন চৌধুরী, ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শাহাব উদ্দিন আহমেদ বীর উত্তম, শহীদ বীর মুক্তিযোদ্ধা ডা. আজহারুল হকের স্ত্রী সৈয়দা সালমা হক, শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান আহমেদের ছেলে জাফর ইকবাল, মুনতাসীর উদ্দিন খান মামুন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বারক আলভী, মেঘনা গুহ ঠাকুরতা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, মমতাজ জাহান, অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ (মেজবাহ কামাল), বীর প্রতীক ক্যাপ্টেন কাজী আব্দুস সাত্তার, অধ্যাপক মাহফুজা খানম, রোকেয়া কবীর, শহীদ প্যারী মোহন আদিত্যর ছেলে নট কিশোর আদিত্য, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর শোভন হায়দার চৌধুরী, আবেদ খান, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, মুজতবা আহমেদ মোর্শেদ, মামুন আল মাহতাব (স্বপ্নীল), অধ্যাপক ড. আমজাদ হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা ড. আলীম চৌধুরী, খুশী কবীর, নিসার হোসেন, আহমেদ শামসুদ্দোহা, মোহাম্মদ রফিকুন নবী, আব্দুল মান্নান, মো. মনিরুজ্জামান, শেখ আফজাল হোসেন, ফরিদা জামান, বীরেন্দ্র কুমার সোম, আবুল হাশেম খান, এবিএম শামশুল হুদা, শামীম আক্তার, তানভীর মোকাম্মেল, হারুন হাবীব, ডা.সারওয়ার আলী ও সৈয়দ আনোয়ার হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ