spot_img

ঢাকার প্রবেশমুখে বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি; ডিএমপির কঠোর হুঁশিয়ারি

ডিএমপি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি-আওয়ামী লীগ। এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

উল্লেখ্য; ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ