অবরুদ্ধ গাজ্জার খান ইউনিসে হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের হারাকাতুল জেহাদ আল ইসলামী। রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয় হারাকাতুল জেহাদ আল ইসলামীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা যুদ্ধ-বিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরাইলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে।
আল-কুদস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, এ ঘটনার পর একটি ইসরাইলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি সংগঠনটি।
আল-কুদস ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরাইলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমাবর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে।











