ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা সিদ্দিকা কর্তৃক বোরকা পরিহিতা মুসলিম ছাত্রীকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী।
আজ রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এহতেশামুল হক সাখী বলেন, ৯৫ ভাগ মুসলিম ধর্মাবলম্বী রাষ্ট্রের একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোরকা পরাকে কটুক্তি করা এবং বোরকা পরিহিতা ছাত্রীকে হেনস্থা করার মতো দুঃসাহসিক জগণ্য স্পর্ধা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, অবিলম্বে এই ধর্ম বিদ্বেষী বিকারগ্রস্ত শিক্ষিকাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এই ধরনের আপত্তিকর ঘটনা যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় তার দিকেও কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।










