spot_img
spot_img

ইনসাফ সাংবাদিকতা কোর্সের ৯ম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠিত

ইনসাফ সাংবাদিকতা কোর্সের ৯ম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইনসাফ কার্যালয়ের ডিসিসি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনসাফ সাংবাদিকতা কোর্সের ৯ম ব্যাচের চূড়ান্ত পরীক্ষায় মোট ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ৮ জন A+, ১১ জন A, ২৫ জন B এবং ১৫ জন C গ্রেড অর্জন করেন। পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন কোর্স প্রধান ও ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসাফের প্রকাশক আরিফ মুসতাহসান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মুফতী সুলতান মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আলাউদ্দীন বিন সিদ্দীক, উপ-ব্যবস্থাপনা সম্পাদক যিকরুল্লাহ সিরাজী এবং সহকারী বার্তা সম্পাদক মাহবুব রাস্তীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ