spot_img
spot_img

দেশের উন্নয়নে তরুণদের আদর্শিক ও পেশাগতভাবে প্রস্তুত করা জরুরি: মাওলানা মুত্তাকী

দেশের উন্নয়ন ও সুরক্ষার জন্য তরুণদের আদর্শিক ও পেশাগতভাবে সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্যা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

তিনি বলেন, তরুণদের সঠিক আদর্শিক ও পেশাগত প্রস্তুতি দেশে স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জনের পরিস্থিতি তৈরি করতে পারে। একইসঙ্গে এটি তাদের দেশের ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা পালনে সক্ষম করে তুলবে।

শুক্রবার (২৮ আগস্ট) কাবুলে ইমারাতে ইসলামিয়ার জিহাদি ঐতিহ্য সংরক্ষণ বিভাগের প্রকাশিত নতুন পাঁচটি বই মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, ইতিহাস প্রমাণ করেছে, ভুল চিন্তাধারা ও প্রবণতার উত্থান সবসময়ই রাষ্ট্রগুলোর দুর্বলতা ও দখলদারত্বের পথ প্রশস্ত করেছে।

তিনি বর্তমান সময়ে তরুণদের সঠিকভাবে প্রস্তুত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশের ব্যবস্থা শক্তিশালী করা, উন্নয়ন ও সুরক্ষার জন্য তরুণদের সঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন বলেও জানান তিনি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ