বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ডিম নিক্ষেপ

এর আগে দক্ষিণ ফ্রান্সে এক বিক্ষোভকারীর হাতে চপেটাঘাত খেয়ে শিরোনামের অংশ হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ওই ঘটনায় বিক্ষোভকারীর ৪ মাসের সাজা হয়েছিল। তবে এবার চপেটাঘাত নয়, ডিম ছুড়ে মেরেছে এক বিক্ষোভকারী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ফ্রান্সের লিঁয় শহরে এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়৷

ফ্রান্সের লিঁয়তে একটি খাদ্য মেলায় যোগ দিতে গিয়েছিলেন ফরাসি রাষ্ট্রপতি৷ তখনই ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এক বিক্ষোভকারী৷ অল্পের জন্য তা ফরাসি রাষ্ট্রপতির মুখে না লেগে কাঁধের কাছে লাগে৷ যদিও ডিমটি ফাটেনি৷ ডিম ছোড়ার পর ওই বিক্ষোভকারী “বিপ্লব দীর্ঘজীবী হোক” বলে চিৎকারও করতে থাকেন৷

সূত্র: নিউজ ১৮

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ