spot_img
spot_img

তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার বলেছেন, তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর জানিয়েছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমান জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এ হুঁশিয়ারি দিলেন আফগানের উপ-প্রধানমন্ত্রী।

সম্প্রতি ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রাহমান।

তিনি বলেন, আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন; এর ফলে দেশটির সরকারে সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ