মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অসত্য দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অসত্য দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। এ সরকারকে এখন ফেয়ারওয়েল দেওয়ার সময় এসে গেছে। অল্প কিছুদিনের মধ্যে এই আওয়ামী লীগ সরকারের ফেয়ারওয়েল হয়ে যাবে জনগণের কাছ থেকে। চিরন্তন ফেয়ারওয়েল হয়ে যাবে এটা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবসেবা সংঘের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা এক দানবীয় পন্থায় ক্ষমতায় রয়েছে। নানা হুমকি দিয়ে, নানা কালাকানুন তৈরি করে, মিডিয়াকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।

তিনি বলেন, এখন একটাই মাত্র পথ, এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ