মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

তালেবানের বিরোধীতায় জাতিসংঘে ভাষণ দিতে পারেননি ক্ষমতাচ্যূত সরকারের রাষ্ট্রদূত

এক বক্তব্যে তালেবান বিরোধীতা করায় আফগানিস্তানের ক্ষমতাচ্যূত সরকারের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ইসাকজাইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেননি তিনি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সময় বিকেলে তার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল।

ইতোমধ্যে আফগান সরকার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে বলে এএফপি’কে জানিয়েছে সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি।

সূত্রে জানা যায়, দোহা-ভিত্তিক মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করেছে আফগান সরকার। তবে তার নিয়োগ এখনো অনুমোদন দেয়নি জাতিসংঘ।

নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয় জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি। জানা যায়, আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটির কিছুটা সময় লাগবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ