spot_img
spot_img

ভারতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলো ইসলামিক দল পিএফআই; ৩০০ নেতা আটক

ভারতের ইসলামি রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

এক সরকারি ঘোষণায় বলা হয়, ‘উগ্র’ সংগঠনগুলোর সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ইসলামি এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে পিএফআই।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে অভিযান চালিয়ে দলটির কমপক্ষে তিন শ’ জন সদস্যকে আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিশৃঙ্খলা ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ