spot_img

হুটহাট গুলি ছোড়তে পুলিশকে সতর্কতার নির্দেশ আইজিপির

হুটহাট গুলি করতে সতর্কতা অবলম্বনসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জানা যায়, কুরআন অবমাননাকে কেন্দ্র করে পূজায় হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। হামলার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, এসব ঘটনায় পুলিশের কোনো বাড়াবাড়ি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ সদর দপ্তর।

ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব নিয়ে পুলিশের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সর্বশেষ দেশে ফিরে আইজিপি বেনজীর আহমেদ রেঞ্জ ডিআইজি, সবকটি জেলার পুলিশ সুপার, মেট্রোর পুলিশ কমিশনার ও পুলিশের সব ইউনিট প্রধানদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন।

সূত্র জানায়, নির্দেশনার মধ্যে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের অস্ত্র ব্যবহারে আরো সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রথম অবস্থায় কোনোভাবে সরাসরি গুলি না ছুড়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার।

এসব পদক্ষেপ নেওয়ার পরও জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে ঊর্ধ্বতনদের অনুমতি সাপেক্ষে তবেই গুলি ছোড়ার নির্দেশনা রয়েছে। হুটহাট করে গুলি করতে নিষেধ করা হয়েছে। এ জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আরো প্রশিক্ষণ দিতেও বলা হয়েছে। পাশাপাশি কুমিল্লা ইস্যুতে দায়ের হওয়া সব মামলা দ্রুত নির্ভুল তদন্ত করে দায়ীদের আইনের আওতায়ও আনার তাগাদা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ