spot_img
spot_img

মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ