spot_img

আমাদের মাথাপিছু আয় ২৫৫৪ মার্কিন ডলার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আইটি পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করেছি। করোনায় এক লাখ ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছি। আমাদের মাথাপিছু আয় ২৫৫৪ মার্কিন ডলার।

রোববার (২৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল বিজনেস সামিট উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই। এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ধারণা তৈরি হবে। বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ বাজার তৈরি হবে।

তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সোনার বাংলা গড়ে তোলার কাজে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে দেশকে উন্নত করা ছিল তার লক্ষ্য। তিনি তার এ আশা পূরণ করতে পারেননি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এসে বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি। বড় বড় প্রজেক্ট বেসরকারি খাতে দিয়েছি। রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড ব্যবস্থা অটোমেশন করেছি। অর্থনৈতিক কূটনীতি প্রধান্য দিচ্ছি। বিভিন্ন বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ