spot_img

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়ন হচ্ছে: ভূমিমন্ত্রী

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়ন হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী।

তিনি জানান, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখা প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগিতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করা হবে।

রবিবার (২৮ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর টেবিলে সরকারি দলের হাবিবর রহমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সামাজিক বনায়নের আওতায় সারা দেশে এক লাখ ৫১১ দশমিক ৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫ দশমিক ৩৭ কিমি স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। ওই বনায়ন থেকে গত ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত দুই লাখ ৫ হাজার ৬৩ জন উপকারভোগীকে ৩৯৯ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৬৯৫ কোটি টাকা লভ্যাংশ প্রদান করা হয়েছে। ওই কর্মসূচিতে সাত লাখ ১১ জন ৫৫৮ জন উপকারভোগী সম্পৃক্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ